স্যানিটেশন প্রকল্পের মালামাল উধাও, তোলপাড়

স্যানিটেশন প্রকল্পের মালামাল উধাও, তোলপাড়

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়া উপজেলার সিকদারবিলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্যানিটেশন প্রকল্পে সরকারি মালামাল উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোরবানি ঈদের ছুটির আগে প্রকল্পের গুদামে থাকা বিপুল পরিমাণ নির্মাণসামগ্রীর হিসাব মেলাতে গিয়ে বেরিয়ে এসেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছুটির আগে স্টকে থাকা ৪০২ বস্তা সিমেন্টের মধ্যে ৬০ বস্তার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। শুধু সিমেন্ট নয়, প্রকল্পের রড, কমোড ও প্লাস্টিক পাইপের হিসাব নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন।

স্থানীয় সূত্র জানায়, প্রকল্প এলাকার চারদিকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা এবং প্রবেশ গেটে সবসময় তালা লাগানো থাকে। সাধারণ মানুষের প্রবেশও সেখানে সীমিত। ফলে এমন একটি সুরক্ষিত এলাকা থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল কীভাবে সরানো হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, প্রকল্পের মালামাল পরিবহনের সময় প্রয়োজনের অতিরিক্ত মালামাল তুলে বাইরে বিক্রি করে দেয়া হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

স্থানীয়দের প্রশ্ন, এত বড় পরিমাণ মালামাল কি একজনের পক্ষে সরিয়ে নেয়া সম্ভব, নাকি এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র কাজ করছে। একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের মালামাল উধাও হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের আরও অভিযোগ, প্রকল্পে বিভিন্ন সময় রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ করানো হয় এবং প্রকল্পের কার্যক্রম নিয়ে আগে থেকেই নানা অনিয়মের কথা শোনা যাচ্ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন