শিবালয়ে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার হওয়া একজন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। গত রোববার রাতে উপজেলার টেপড়া এলাকায় পৃতিশ শীলের পরিত্যক্ত বসতবাড়ির উঠানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারা হলেন, উপজেলার শিবরামপুর গ্রামের ফয়েজ আহমেদ (৩২) এবং জিগির আলী (৩৬)। ডিবি পুলিশ জানায়, ফয়েজের কাছ থেকে ৪০০ পিস এবং জিগির আলীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ফয়েজ শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে শিবালয় থানায় পূর্বের একটি মামলাও রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন