মৌলভীবাজারে ভ্যান সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফন্ট সাইজ:

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গিয়াসনগর এলাকায় শ্রীমঙ্গলগামী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক শহরের দরগামহল্লা এলাকার বাসিন্দা আলিনুর (২৭) ও মোস্তফাপুর এলাকার বাসিন্দা যাত্রী রুবেল মিয়া (২৫) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দরগমহল্লা এলাকার বাসিন্দা রেহান মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পিকআপ ভ্যানচালক পালিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম মানবজমিনকে জানান, নিহত ৩ জনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন