প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেবে ওটিটি প্ল্যাটফরম চরকি। প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩রা জুলাই অনুষ্ঠিত হবে ‘চরকি কার্নিভাল’।
এ আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত কনটেন্টের সেরাদের পুরস্কৃত করা হবে। ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ছবির জন্য সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন কারিনা। তবে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন:
বিশেষ সম্মাননায় সিক্ত সৈয়দ আব্দুল হাদী
