ভালুকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালী সালাম মার্কেট নামক এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ড খারুয়ালী গ্রামে। সংঘর্ষে একই এলাকার মৃত ইসমাইল শেখের ছেলে হাসান (৪০) (গং) এবং বাদশা আকন্দ (৪৫) (গং) এর মধ্যে সংঘর্ষ হয়।
জানা যায়, বাদশা আকন্দ (গং) শতাধিক ভাড়াটিয়া লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হাসানের পৈতৃক সম্পত্তিতে হামলা চালায়। এ সময় হাসানের বেড়া ভেঙে গাছপালা কেটে বাউন্ডারির নির্মাণকাজ শুরু করে। এতে বাধা দিতে গেলে হাসানের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। হামলার সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক মারধরের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। পরে তাদেরকে ভালুকা ও ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন