বাংলাদেশে আন্তর্জাতিক যৌথ বিনিয়োগের নতুন অধ্যায় সূচিত হয়েছে। সৌদি আরবের রিয়াদভিত্তিক প্রতিষ্ঠান আরব গ্রোথ গ্রুপ এবং দেশের এবি কর্পোরেশনের যৌথ অংশীদারিত্বে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ১২ মিলিয়ন মার্কিন ডলারের একটি মেগা প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে আরব-বাংলাদেশ জয়েন্ট বিজনেস সেন্টারের আওতায়।
সম্প্রতি যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জয়েন্ট ইনভেস্টমেন্ট সামিট-২০২৬ এ। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি দেশের বিভিন্ন খাতের দশটিরও বেশি স্টার্ট-আপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বন্দর-সংলগ্ন কৌশলগত এলাকা বাকলিয়ায় প্রায় ৪২ কাঠা জমির ওপর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্টরা জানান, এগ্রিকালচার, মেরিন ও রিয়েল এস্টেট- এই তিন খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে। বিনিয়োগ কার্যক্রম ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে আরব গ্রোথ গ্রুপ’র ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড সদস্য মাহামুদ হাছান এবং এবি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আবদূর রহমান সোহাগ ও ইসমাইল মন্ডলসহ সংশ্লিষ্ট উদ্যোক্তারা। বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষি অবকাঠামো গড়ে তোলা, মেরিন সাপোর্ট সেবা সম্প্রসারণ এবং পরিকল্পিত রিয়েল এস্টেট উন্নয়ন নিশ্চিত করা হবে।
এছাড়া স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর, লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাই প্রকল্পটির মূল লক্ষ্য বলে জানানো হয়। আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত ছিল স্টাটাপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা দলসহ বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান।
আরব-বাংলাদেশ মেগা বিনিয়োগ সমন্বিত উন্নয়ন প্রকল্পের যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার
বিবিধ
৪ মাস আগে
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬, ৮ঃ২২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
