ফুটবল বিশ্বকাপের দামামা বেজে গেছে। মেক্সিকোতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন শেষে শুরু হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল মহাযজ্ঞ। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এক নজিরবিহীন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে সাউথ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো। এবারের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ সর্বোচ্চ ৪৮টি দেশ অংশ নিচ্ছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র ঝাউতলা এলাকা থেকে মেসির প্রতিকৃতি বহন করে আর্জেন্টিনার পতাকা হাতে ঢোল-বাদ্য, ব্যান্ড বাদ্য নিয়ে আর্জেন্টিনার শত শত সমর্থকরা এক বর্ণাঢ্য র্যালি করে। র্যালিটি নেচে-গেয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঝাউতলা গিয়ে শেষ হয়। এ র্যালি ও আনন্দ মিছিলে অংশ নিয়েছেনÑ ব্রাজিল সমর্থক পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, আর্জেন্টিনার অন্যতম সমর্থক ও র্যালির প্রধান আয়োজক জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিমানুল ইসলাম রিমু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, আর্জেন্টিনার সমর্থক ডা. তানভীর, বেল্লাল হোসেনসহ শত শত সমর্থক। সমর্থকরা মেসিসহ আর্জেন্টিনার পক্ষে সেøাগান দিয়ে মুখরিত করে তোলে।
এ সময় সড়কের দুই পাশে নারী- পুরুষ সবাই হাত নেড়ে র্যালিতে অংশগ্রহণকারীদের সমর্থন জানান।
