জকিগঞ্জ উপজেলার গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে এম্বুলেন্স সেবা চালু করেছে মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে ‘আলোকিত এম্বুলেন্স ফ্রি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এখন থেকে জরুরি মুহূর্তে উপজেলার যেকোনো প্রান্তের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষ অসুস্থ অবস্থায় দ্রুত হাসপাতালে পৌঁছাতে এই সেবা গ্রহণ করতে পারবেন। এম্বুলেন্স ব্যবহারের জন্য কোনো ভাড়া দিতে হবে না; সেবাগ্রহীতাকে কেবল গাড়ির জ্বালানি খরচ বহন করতে হবে। ট্রাস্টের চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, নিজ জন্মভূমির মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সেবা চালু করেছি। তিনি বলেন, জকিগঞ্জের কোনো মানুষ যেন অর্থের সংকটে এম্বুলেন্সের অভাবে সময়মতো হাসপাতালে যেতে ব্যর্থ না হয়- এই চিন্তা থেকেই আমরা ‘আলোকিত এম্বুলেন্স ফ্রি সার্ভিস’ শুরু করেছি। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখাই আমাদের ট্রাস্টের অঙ্গীকার। স্থানীয়রা বলেন, মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি অনন্য মানবিক প্রচেষ্টা এবং এটি সমাজে নৈতিক ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে।
জকিগঞ্জে মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি এম্বুলেন্স সেবা চালু
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
