বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষা সংক্রান্ত গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত প্রথম রিভিউ ফল বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ে আদালত বলেন, প্রথম রিভিউ পরীক্ষায় উত্তীর্ণ হলেও পরবর্তী দ্বিতীয় রিভিউ পরীক্ষায় যারা বাদ পড়েছেন, তাদের সরাসরি আইনজীবী তালিকাভুক্তির ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
এর ফলে প্রথম রিভিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরবর্তী ধাপে অংশ নেয়ার পথ উন্মুক্ত হলো।
