ভারতীয় নাবিকসহ তেলবাহী জাহাজে আগুন

ভারতীয় নাবিকসহ তেলবাহী জাহাজে আগুন

ফন্ট সাইজ:

ওমানের উপকূলে বিদেশি পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) এই ঘটনার সময় জাহাজটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা সবাই নিরাপদে আছেন। অগ্নিকাণ্ডের সময় মাদাগাস্কারের পতাকাবাহী মারিভেক্স জাহাজটিতে কোনো ধরনের পণ্য ছিল না।
ভারতের ওমানস্থ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, জাহাজটিতে ভারতীয় নাবিকদের নিয়ে একটি ঘটনার বিষয়ে আমরা অবগত। তাদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে ওমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
জাহাজটি ভারতের করওয়ার থেকে ওমানের দুকুম বন্দরের দিকে যাচ্ছিল বলে মেরিন ট্রাফিক ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে।

ভারতের শিপিং মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা জানান, সকল ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদে আছেন এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ভারতের শিপিং মন্ত্রণালয় ও ডিরেক্টরেট জেনারেল অব শিপিং-এর মাধ্যমে এখন পর্যন্ত ৩ হাজার ৫০৬ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে গত ৯৬ ঘণ্টায় ৩২ জনকে প্রত্যাবাসন করা হয়েছে।
খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন