সাতটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেসব মামলায় তিনি জামিন চেয়েছেন তার মধ্যে ঢাকার চারটি এবং টাঙ্গাইলের তিনটি মামলা রয়েছে।
এর আগে এসব মামলায় অধস্তন আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গত বছরের ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় তার আইনজীবীরা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে সাবেক এই মন্ত্রী কারাগারেই রয়েছেন।
সাত মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
৮ জুন (সোমবার), ২০২৬, ১২ঃ১৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
