মা সঙ্গে থাকলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়: জাহ্নবী কাপুর

মা সঙ্গে থাকলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়: জাহ্নবী কাপুর

ফন্ট সাইজ:

ভারতীয় অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নিয়ে বিনোদন পাড়ায় চলছে তুমুল আলোচনা। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পেদ্দি’ সিনেমাতে নায়িকার শরীর প্রদর্শন নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এই বিতর্কের মুখে পড়ে নিজের ক্ষোভ ও আফসোস প্রকাশ করেছেন তিনি। তার মতে, শুটিং সেটে মা সাথে থাকলে অনেক অপ্রীতিকর পরিস্থিতি থেকেই বেঁচে যাওয়া যায়। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিতর্ক শুরু হতেই সামাজিক মাধ্যমে জাহ্নবীর একটি কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, নায়িকা কাউকে উদ্দেশ্য করে লিখেছিলেন, আমি তাকে বলেছিলাম, বুক ও কোমরের কোনো শট নেওয়া যাবে না।

কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা। এই প্রতারণার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জাহ্নবী বলেন, সবাই জানে এখানে কেমন নোংরামি হয়। ওনারা প্রথমে বলবেন ‘ক্লোজ-আপ’ শট নেবেন, আর তারপরই বুকের খাঁজে ক্যামেরা বসিয়ে দেবেন। এখানে কাউকে বিশ্বাস করা যায় না। এদিকে সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে এক আলোচনায় জাহ্নবী টেনে এনেছেন আরেক দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার প্রসঙ্গ।

জাহ্নবী জানান, শ্রীলীলার মা সবসময় মেয়ের সাথে শুটিং সেটে উপস্থিত থাকেন। ফলে অনেক ধরনের অপ্রীতিকর বা বিব্রতকর ঘটনা থেকে শ্রীলীলা দূরে থাকতে পারেন। নিজের অসহায়ত্ব প্রকাশ করে জাহ্নবী আক্ষেপের সুরে বলেন, মা সঙ্গে থাকলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। হয়তো এই জন্যই শ্রীলীলার মা প্রায়ই মেয়ের সেটে উপস্থিত থাকেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন