আর্জেন্টিনার জার্সি পরে আইনি সেবা ও ফি অর্ধেক নেয়ার ঘোষণায়  আইনজীবীকে বার কাউন্সিলের শোকজ

আর্জেন্টিনার জার্সি পরে আইনি সেবা ও ফি অর্ধেক নেয়ার ঘোষণায় আইনজীবীকে বার কাউন্সিলের শোকজ

ফন্ট সাইজ:

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি পরে অফিসে বসে আইনি সেবা প্রদান এবং একই দলের সমর্থকদের জন্য বিশেষ ফি ছাড়ের অফার দেয়ার অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিঠুন সাহাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে । রোববার বার কাউন্সিলের সচিব ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংযুক্ত ছবিতে দেখা গেছে, অ্যাডভোকেট মিঠুন সাহা আইনজীবীদের নির্ধারিত পেশাগত পোশাকের পরিবর্তে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি পরে অফিসে বসে আইন সেবা দিচ্ছেন। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আর্জেন্টিনার জার্সি পরে আইনি সেবা নিতে আসা ক্লায়েন্টদের জন্য অর্ধেক ফি নেওয়ার বিশেষ অফারও ঘোষণা করেছেন।

বার কাউন্সিলের মতে, এ ধরনের আচরণ আইনজীবীদের জন্য প্রণীত ঈধহড়হং ড়ভ চৎড়ভবংংরড়হধষ ঈড়হফঁপঃ ধহফ ঊঃরয়ঁবঃঃব-এর সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে উল্লেখ করা হয়, আইনজীবীর পেশাগত আচরণ সর্বদা শৃঙ্খলাপূর্ণ হতে হবে এবং আইনি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বাণিজ্যিক অফার বা প্রচারণা আইনজীবী পেশার মর্যাদার পরিপন্থী।
নোটিশে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড আইনজীবী সমাজের ভাবমূর্তি ও জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে একাধিকবার সতর্ক করার পরও তিনি এ কার্যক্রম চালিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ অবস্থায় কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আইনজীবী সনদ স্থগিত করা হবে না, তা নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন