ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

ফন্ট সাইজ:

লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। রোববার ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থেকে তাদের মরদেহ গ্রহণ করেন।

গত ১১ মে ইসরাইলি ড্রোন হামলায় তারা নিহত হন। নিহতরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মো. আব্দুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম নাহিদ। তারা উভয়েই দীর্ঘদিন ধরে লেবাননে কর্মরত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন