‘অবহেলিত মেহেন্দিগঞ্জের তকমা মুছতে চাই’

‘অবহেলিত মেহেন্দিগঞ্জের তকমা মুছতে চাই’

ফন্ট সাইজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, ‘মেহেন্দিগঞ্জের নামের আগের ‘অবহেলিত’ শব্দটি আমি কেটে ফেলতে চাই। জনগণ চাইলে মেহেন্দিগঞ্জের প্রতিটি নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।’ রোববার বিকালে পাতারহাট সরকারি রসিক চন্দ্র মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।? পুলিশের হয়রানির অভিযোগ প্রসঙ্গে রাজীব আহসান বলেন, ‘আমি এমপি নির্বাচিত হলে কোনো বাড়িতে পুলিশ কাউকে হয়রানি করতে পারবে না। আমরা সন্ত্রাস ও হয়রানি নয়, মানুষের সেবা করতে এসেছি।’ উপজেলা বিএনপি’র আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সদস্য সচিব জিয়াউদ্দিন আহমেদ সেলিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। ?জনসভায় বক্তারা আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাজীব আহসানকে নির্বাচিত করার আহ্বান জানান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন