হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনটি শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

হামের উপসর্গে ঢাকায় দুটি শিশু ও সিলেট একটি শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫২২টি শিশুর মৃত্যুর হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ শিশু। হাম ও হামের উপসর্গে মোট মারা গেছে ৬১৩ শিশু।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন