বাংলাদেশকে সমীহ করছে ভারত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ

বাংলাদেশকে সমীহ করছে ভারত

ফন্ট সাইজ:

দক্ষিণ এশিয়ার নারী ফুটবল শ্রেষ্টত্বের মঞ্চে টানা দু’বার শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার টানা তৃতীয় শিরোপার খোঁজে বাংলাদেশের মেয়েরা। সেই পথে বাধা স্বাগতিক ভারত। যারা সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে ২০১৯ সালের পর সাফের শিরোপা জিততে পারেনি ভারতের মেয়েরা। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে নামার আগে বাংলাদেশকে সমীহ করছে স্বাগতিক শিবির।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে বাংলাদেশকে ৩-০ গোলে হারায় ভারত। সেই সুখস্মৃতি নিয়ে সন্ধ্যা ৭টায় ফাইনাল খেলতে নামবে স্বাগতিক শিবির। এ মঞ্চকে আলাদা লড়াই হিসেবে ভাবছেন ভারতীয় দলের প্রধান কোচ ক্রিস্পিন ছেত্রী। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গ্রুপ পর্বের লড়াই এখন অতীত। ফাইনাল সম্পূর্ণ ভিন্ন একটি খেলা। বাংলাদেশ আমাদের শক্তি ও দুর্বলতা খুব ভালো করেই জানে। আমরাও সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি। বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী দল। তবে আমরা শিরোপা নিজেদের দেশে রেখে দিতে আজ সেরা একাদশ নিয়েই মাঠে নামবো।’
ঘরের মাঠে এবার রেকর্ড ষষ্ঠ ট্রফি জয়ের লক্ষ্যে মুখিয়ে আছে ভারত। ভারতীয় অধিনায়ক সংগীতা বাসফোর বলেন, ‘অনেক বছর পর আমরা ফাইনালে উঠেছি। দলের তরুণরা দারুণ ফর্মে আছে। ট্রফি উঁচিয়ে ধরা ছাড়া এই মুহূর্তে আমাদের মাথায় আর কোনো চিন্তা নেই।’
দু’দলের ১৩ বারের দেখায় ১০বার জিতেছে ভারত। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স স্বাগতিকদের কপালে ভাঁজ সৃষ্টি করাটা অস্বাভাবিক কিছু নয়।

Tulip

৫৮ মিনিট আগে

ভারত নাম শুনলেই অধিকাংশ বাংলাদেশের মানুষের গায়ে চুলকানি শুরু হয়্ব যায়।

হারুন উর রশীদ

২ ঘন্টা আগে

ভারত দল বাংলাদেশ দলকে সমীহ করে! বাংলাদেশ দল ভারতকে সমীহ করে না? এই ধরণের কথা উল্লেখ করা কি দরকার ছিলো?

মন্তব্য করুন