রনিকে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষোদের সংবর্ধনা

রনিকে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষোদের সংবর্ধনা

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট বোডের নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনীত হওয়ায় মশিউর রহমান রনিকে সংবর্ধনা দিয়েছে সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ,নারায়ণগঞ্জ। গতকাল বিকালে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে এক অনুষ্ঠানে মশিউর রহমান রনিকে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অধিভুক্ত ক্লাব সমূহের কর্মকর্তাবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন জেলার ক্রিকেট উন্নয়ণে মশিউর রহমান রনি তার দক্ষতা ও যোগ্যতা দিয়ে ভুমিকা রাখতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ক্লাবসমূহ-আলীগঞ্জ ক্লাব, শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী, শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব, সাহারা ক্রিকেট ক্লাব, পোল ষ্টার ক্লাব, ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব, সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী, দুর্ণিবার স্পোর্টিং ক্লাব, নারায়ণগঞ্জ ভলিবল একাডেমী, মন্ডলপাড়া যুব সংঘ, ঈগল স্পোর্টিং ক্লাব, ভুইগড় ইউনাইটেড ক্লাব, কাশিপুর ক্লাব, সোনা মিয়া স্মৃতি সংসদ, নিউক্লিয়াস স্পোর্টিং ক্লাব, পাইকপাড়া ক্রিকেট একাডেমী, মহসিন ক্লাব, ফতুল্লা ভলিবল একাডেমী, নারায়ণগঞ্জ ক্রীড়া উন্নয়ন ফাউন্ডেশন, শান্তিরঞ্জন মূখার্জী স্মৃতি সংসদ, খানপুর মহসিন ক্লাব জুনিয়র, সিদ্দিক হোসেন স্পোটর্স একাদশ, মানহা স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, ইসদাইর সূর্যোদয় সংসদ, ইসদাইর যুব সংসদ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন