সাঘাটায় সরকারি বিদ্যুৎ ব্যবহারে বাধা দেয়ায় হিসাবরক্ষণ কর্মকর্তা লাঞ্ছিত

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটা সরকারি বৈদু্‌্যতিক লাইন ও পাম্প থেকে পানি নিয়ে এম্বুলেন্স পরিষ্কার করায় বাধা দেয়ায়, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুরে অফিস চলাকালীন ঘটনাটি ঘটেছে। তবে শুক্রবার বিষয়টি জানাজানি হয়ে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবির ঘটনাটি নিশ্চিত করেছেন। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার মো. মনিরুজ্জামান বসনিয়া জানান, উপজেলার এম্বুলেন্স মালিকরা উপজেলা চত্বর কয়েক বছর থেকে উপজেলা চত্বর দখল কেড়ে ভাড়ার জন্য এম্বুলেন্স, মাইক্রোবাস ও কার গাড়ি পার্কিং করে এবং সরকারি পাম্প (মোটর) ব্যবহার করে এম্বুলেন্স, মাইক্রোবাস ও কার গাড়ি পরিষ্কারসহ রাস্তায় পানি দেন। আমি বিগত ২ বছর থেকে সাঘাটা উপজেলায় কর্মরত আছি। প্রথম প্রথম তাদের বাধা দিলেও তারা কর্ণপাত করেননি। নতুন সরকারের গঠনের পরে বৃহস্পতিবার দুপুরে আমাদের অফিস থেকে বৈদ্যুতিক লাইন ব্যবহার করে পানির পাম্প দিয়ে উপজেলা চত্বরের পানি দেয়া ও ব্যক্তিগত গাড়ি পরিষ্কারের করতে থাকে। পরে আমি বাধা দিলে এম্বুলেন্স চালক আশরাফুল ও আলম মিয়া আমাকেসহ আমার অফিস সহায়কদের মারতে চড়াও হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। এ ঘটনাটি সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবিরকে অবগত করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রবাস শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার সভাপতি আলম মিয়া ও এম্বুলেন্সচালক আশরাফুল কয়েকজন লোকসহ বৃহস্পতিবার দুপুরে সাঘাটা উপজেলা হিসাবরক্ষণ অফিসে প্রবেশ করে কর্মকর্তা মনিরুজ্জামান বসনিয়াকে, বিভিন্নভাবে গালিগালাজ করে হত্যার হুমকি দেয়। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবির জানান- এ ঘটনায় এম্বুলেন্সচালক আলম মিয়াকে ডেকে প্রাথমিক ভাবে উপজেলা চত্বর থেকে এম্বুলেন্স সরানোর ১ মাসের সময় দেয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন