কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় তুলসী কান্তি রাউত (৮০) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে। মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত কমান্ডার ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
