মাগুরায় চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

ফন্ট সাইজ:

মাগুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা একুশের চেতনা, শহীদ মিনার, ভাষা আন্দোলনের সৃজনশীলতা, বিষয়বস্তুর উপস্থাপন, রঙের ব্যবহার এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজনে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দারুণভাবে উচ্ছ্বসিত এবং তাদের প্রতিভা মেলে ধরতে পেরে খুবই আনন্দিত। তারা আরও জানান, এরকম আয়োজন যেন সব সময় হয় আমাদের এক্সট্রা কারিকুলাম বিকশিত করতে পারি সেই দিকটা সরকার সবসময় নজরে রাখবে। জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস বলেন, আমরা চাই প্রতিনিয়ত ছেলে-মেয়েদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিতে। তাহলে ছেলে-মেয়েদের মেধা ও মননে বিকাশ ঘটবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন