পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেল এই বৈঠক হয়।
বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। ঢাকায় এটি হাকান ফিদানের ফিরতি সফর। এ সফরেই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে দুই মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়। এতে উভয় দেশের মধ্যে এক সমঝোতা স্মারকও সই হয়। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে আজ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর।
আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। সফরকালে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে হাকান ফিদানের।
এর আগে, দুদিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। পাঁচ বছরের মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম সফর।

Khokon
১ ঘন্টা আগেGood news