ইউট্যাবের সভাপতির পদ ছাড়লেন ঢাবি উপাচার্য ওবায়দুল ইসলাম

ইউট্যাবের সভাপতির পদ ছাড়লেন ঢাবি উপাচার্য ওবায়দুল ইসলাম

ফন্ট সাইজ:

বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা স্পষ্টভাবে জানা যায়নি। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, গত ৩১ মে ইউট্যাবের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ওবায়দুল ইসলাম।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘বর্তমানে কিছু অনিবার্য ব্যক্তিগত কারণে আমার পক্ষে ইউট্যাবের প্রেসিডেন্টের মতো গুরুদায়িত্ব পালন ও সংগঠনের কার্যক্রমের পেছনে পর্যাপ্ত সময় দেয়া সম্ভব হচ্ছে না।’

উল্লেখ্য, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ইউট্যাবের সভাপতির দায়িত্বেও ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন