আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে উপজেলার সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা জুড়ে মোট ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এসব কেন্দ্রসহ সবগুলো ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি উপজেলায় ১৫০ জন সেনাসদস্য এবং ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে উপজেলায় একটি কন্ট্রোল রুম খোলা হবে। ফেঞ্চুগঞ্জ ইউএনও আজিজুন্নাহার জানান, ইতিমধ্যে ৩৬টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।
ফেঞ্চুগঞ্জে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিরাপত্তায় সেনা বিজিবি থাকবে
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
