বাবার কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বাবার কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফন্ট সাইজ:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে এসে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের পৈতৃক ভিটায় পৌঁছালে স্থানীয় জনতা তাকে সংবর্ধনা জানায়। প্রতিমন্ত্রী সরাসরি তার বাবা বিএনপি’র সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমার মরহুম বাবা ওবায়দুর রহমানের দেখানো রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেমই আমার পথচলার মূল প্রেরণা। তিনি সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন। আজ নতুন বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি তার সেই সততা ও নিষ্ঠাকেই ধারণ করে এগিয়ে যেতে চাই। এ সময় লস্করদিয়া গ্রামে দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের এই গুরুত্বপূর্ণ পদে এলাকার সন্তানকে পেয়ে স্থানীয়রা উল্লাস প্রকাশ করেন এবং দেশ গঠনে তার সাফল্য কামনা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন