মেলান্দহে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

মেলান্দহে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

ফন্ট সাইজ:

জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে গেছে ৮টি দোকান। এতে প্রায় ৩০-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সাড়ে ১১টার দিকে বেলতৈল বাজারের পশ্চিম পাশে মসজিদ সংলগ্ন একটি ইলেকট্রনিকসের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে সুমন দেবনাথ ও মুকুলের দু’টি ফটোকপির দোকান, মুসলিমের মুদি দোকান, মিনহাজের সেলুন, আব্দুল জলিলের হার্ডওয়ার্ডের দোকান ও জিয়াউলের দধি মিষ্টির ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মিনহাজ উদ্দিন জানিয়েছেন, আগুনে মোট ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া একটি হার্ডওয়ার্ডের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আটটি দোকানঘর পুড়ে গেছে। মেলান্দহ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বলেন, ঘটনাচল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও শুকনা খবর দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন