সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা—এই তিন জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
সিরাজগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা পরিষদে মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদে মো. হাবিবুল ইসলাম হাবিব প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
আরও পড়ুন:
রামিসা হত্যা মামলার রায় রোববার
নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত ব্যক্তিরা সংশ্লিষ্ট পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়।
