স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে দুর্নীতিমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। শুক্রবার সকালে নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়ি তামাককান্দা গ্রামে প্রশাসনিক কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব বলেন। সাখাওয়াত হোসেন বকুল বলেন, প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে সকল বিদ্বেষ ভুলে গিয়ে রাজনৈতিক কোনো অসৎ চিন্তা না করে, মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন শক্তিশালী সমৃদ্ধশীল একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। স্বাস্থ্যমন্ত্রীর হিসাব দায়িত্ব গ্রহণের প্রথমবার সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে আসেন। এ সময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে দুর্নীতিমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
