‘নকল ও মাদক মুক্তির যাত্রা শুরু হবে কচুয়া থেকে’

ফন্ট সাইজ:

নকলের মতো দুর্নীতি ও মাদক মুক্তির যাত্রা শুরু হবে কচুয়া থেকে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার দুপুরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম তার নির্বাচনী আসন চাঁদপুরের কচুয়া উপজেলা সফরে যান তিনি। এসময় উপজেলা পরিষদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ আপনারা পাবেন। এসময় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপি’র দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন