কুলাউড়ায় ধানের শীষকে বিজয়ী করতে মাঠে সরব প্রবাসী বিএনপি নেতারা

কুলাউড়ায় ধানের শীষকে বিজয়ী করতে মাঠে সরব প্রবাসী বিএনপি নেতারা

ফন্ট সাইজ:

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ভোটের মাঠে সরব রয়েছেন দলের প্রবাসী নেতারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নির্বাচনকে ঘিরে প্রায় অর্ধশত নেতা এখন জোরালো প্রচারণা চালাচ্ছেন। তারা স্ব স্ব এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। তাদের এই নিরলস প্রচেষ্টায় উজ্জীবিত তৃণমূলের কর্মী-সমর্থকরা।
যারা নির্বাচনী মাঠে সরব রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া শাখার উপদেষ্টা, সভাপতি, সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তন্মধ্যে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপন, সংগঠনের সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র নিউজার্সি স্টেট বিএনপি’র সভাপতি আলহাজ সৈয়দ জুবায়ের আলী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও কুলাউড়া কলেজের সাবেক ভিপি আব্দুল মুহিত সোহেল, লন্ডন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম খান, নিউহাম শাখা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী ফাহিম, সাবেক ছাত্রনেতা শোয়েব আহমদ, দুবাই প্রবাসী বিএনপি নেতা আতাউর রহমান আতা, ফ্রান্স প্রবাসী সামাদ খান রাজু, প্রবাসী ফখরুল ইসলাম প্রমুখ। গণসংযোগকালে কথা হয় লন্ডন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম খান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী ফাহিম, সাবেক ছাত্রনেতা শোয়েব আহমদের সঙ্গে। তারা বলেন, কুলাউড়ার প্রবাসী বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাদের অনেকেই দেশে এসে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই লক্ষ্য, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা। কুলাউড়ায় অতীতেও বিএনপি একটি শক্তিশালী অবস্থানে ছিল। তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ারে ১২ তারিখ কুলাউড়ায়ও ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ্।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন