চট্টগ্রামের সীতাকুণ্ডে ধানের শীষের পক্ষে গণমিছিল করেছে সলিমপুর ইউনিয়ন যুবদল। গতকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য রোকনউদ্দিনের নেতৃত্বে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে ফকিরহাট এলাকা থেকে শুরু হয়ে জলিল গেট এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন সেøাগান দেন এবং আসন্ন নির্বাচনে আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন যুবদল নেতারা। তারা বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সীতাকুণ্ডে ধানের শীষের পক্ষে যুবদলের গণমিছিল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
