একটি দল ‘আল্লাহ্র আইন’ প্রতিষ্ঠার দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে

সিলেটে খন্দকার মুক্তাদির

একটি দল ‘আল্লাহ্র আইন’ প্রতিষ্ঠার দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে

ফন্ট সাইজ:

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি রাজনৈতিক দল শুধুমাত্র ‘আল্লাহ্র আইন’ প্রতিষ্ঠার দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। দেশ পরিচালনা নিয়ে তাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তারা কীভাবে সিলেটের উন্নয়ন করবে, সিলেটে কীভাবে কর্মসংস্থান করবে, কীভাবে এই সিলেটে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে- এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কোনো বক্তব্য নেই। তিনি জিতু মিয়ার পয়েন্টে, কালীঘাট, মদিনা মার্কেটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কালীঘাট আলী আমজাদ পয়েন্টে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে ও ইকবাল আহমদ মাসুম এবং মুনিমুর রহমান তানিমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মুনিম, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল আহমদ, ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান খান, প্রনেশ দেব, জিয়াউর রহমান দিপন, ওবায়দুর রহমান ফাহমি, শরীফ আহমদ, ইমতিয়ার হোসেন আরাফাত। আরও উপস্থিত ছিলেন- সুমন চক্রবর্তী, মিতু মিত্র, দিদারুল ইসলাম সুমন, ওয়াহিদ বক্স প্রমুখ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন