হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাম ও উপসর্গে এ পর্যন্ত ৫৮৮ শিশু মারা গেছে সারা দেশে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক রোগীর সংখ্যা এক হাজার ১৩৪ জন এবং গত ১৫ই মার্চ থেকে ১লা জুন পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪৫ জন, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা নয় হাজার ৯৪ জন। ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৭২২ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন