দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক প্রদীপ

দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক প্রদীপ

ফন্ট সাইজ:

বিএসএফ, বিজিবি ও খোয়াই থানার ওসি’র উপস্থিতিতে খোয়াই সীমান্ত দিয়ে দীর্ঘ কারাবাস শেষে স্বদেশে ফিরে গেলেন ত্রিপুরার বাসিন্দা প্রদীপ চন্দ্র পাল। সোমবার সকাল সাড়ে ১১টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তাকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়।

জানা যায়- ত্রিপুরার আমতলী থানা এলাকার বাসিন্দা প্রদীপ দেড় বছর আগে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করেছিলো বিজিবি। হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। সাজা শেষে গতকাল তাকে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের উপস্থিতিতে বাল্লা স্থলবন্দর গেট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে সমঝিয়ে দেয়া হয়।

এ সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, ১০৪ নং ব্যাটালিয়ন বিএসএফ’র কোম্পানি কমান্ডার অশোক কুমার এবং সিধাই থানার অন্তর্গত সুবলটিলা ফাঁড়ির ওসি। অন্যদিকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাল্লা বিজিবি (ইএই) ৫৫ নং ক্যাম্পের ইনচার্জ মো. দাউদ হোসেন, জেলা কারাগারের কর্মকর্তা মো. শামসুজ্জামান এবং চুনারুঘাট থানার ওসি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন