ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ১৮৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে চুনারুঘাটে ৮৯টি ও মাধবপুরে ৯৫টি ভোটকেন্দ্র। দুই উপজেলায় ঝুঁকিপুর্ণ ভোট কেন্দ্র আছে মোট ৫৫টি। চুনারুঘাটে ২৮টি ও মাধবপুরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে ২৭টি। নির্বাচনে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর ২ হাজার সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। দুই উপজেলায় ভোটার রয়েছেন ৫ লাখ ১০ হাজার ৭২০ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৬৬০ জন এবং পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪৯ জন। দুই উপজেলায় হিজড়া ভোটার আছেন ২ জন। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন, সৈয়দ মো. ফয়সল (বিএনপি) মো. গিয়াস উদ্দিন, (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) মোকাম্মেল হোসেন (এবি পার্টি), মো. মিজানুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), সালেহ আহমদ সাজন (স্বতন্ত্র) আহমেদ আব্দুল কাদের (খেলাফত মজলিস), শাহ মো. আল আমিন (বাংলাদেশ মুসলিম লীগ) মো. মুজিবুর রহমান (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) ও মো. রেজাউল মোস্তফা (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)। তবে শেষ সময়ে এসে এবি পার্টির প্রার্থী মোজাম্মেল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
হবিগঞ্জ-৪
ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫৫টি, ভোটের দিন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ২ হাজার সদস্য
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
