শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুরের পল্লী অঞ্চল কৈজুরী ইউনিয়নের চরকৈজুরী গ্রামে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাড়িঘর ঘেরাও করে বিচার দাবি করেছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে অভিযুক্ত আলম (৫০)কে আটক করে।

গতকাল রোববার এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ঈদের কয়েকদিন আগে চরকৈজুরী গ্রামের আলম নামের এক ব্যক্তি সন্ধ্যায় পার্শ্ববর্তী গ্রামের ৭ বছরের শিশুকে নিয়ে শিয়াল দেখানোর কথা বলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। এ সময় অভিযুক্ত আলম তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি তার হাতে কামড় দিয়ে পালিয়ে আসে। এ সময় অভিযুক্ত আলম শিশুকে হুমকি দেয় এ ঘটনার কথা কাউকে বললে তাকে মেরে ফেলা হবে।

পরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর শিশুটির পরিবারের লোকজন গ্রাম্য বিচার প্রার্থনা করে। বিচার না পেয়ে গতকাল রোববার দুপুরে স্থানীয় শত শত গ্রামবাসী আলমের বাড়ি ঘেরাও করে এবং বিচার দাবি চেয়ে মিছিল করতে থাকে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করে অভিযুক্ত আলমকে আটক করে। এ ব্যাপারে থানায় এস আই মনতাজ আলী জানান, এখনো মামলা হয়নি। এদিকে, এ ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন