আরিফুল হক চৌধুরীর জন্য ভোট চাইলেন কাইয়ুম চৌধুরী

আরিফুল হক চৌধুরীর জন্য ভোট চাইলেন কাইয়ুম চৌধুরী

ফন্ট সাইজ:

সিলেট জেলা বিএনপি’র সভাপতি ও জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ। এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব জনগণের হাতেই ন্যস্ত রয়েছে। জৈন্তাপুর বাজারে বিএনপি ও জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে উপজেলা বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জৈন্তাপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াছ আহমদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন