রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে প্রকল্পের আবাসিক এলাকা ‘গ্রিনসিটি’র ২১ নম্বর ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিদেশির নাম লাতিপভ ভিল (৫২)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোজেনারগোঅ্যাটম’-এ কর্মরত ছিলেন।

প্রকল্পের স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাতে নিজ কক্ষে লাতিপভ ভিলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তার সহকর্মীরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হয়। পরে গ্রিনসিটির দায়িত্বে থাকা চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন