সীতাকুণ্ডে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার থানায় জিডি

সীতাকুণ্ডে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার থানায় জিডি

ফন্ট সাইজ:

মানবজমিন পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। গত ৩রা ফেব্রুয়ারি বাড়বকুণ্ড ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় সংঘটিত একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সাংবাদিক ফারুকের নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়। এতে তার ব্যক্তিগত সম্মান ও দীর্ঘদিনের সাংবাদিকতার সুনাম ক্ষুণ্ন্ন হয়েছে। এ ঘটনায় সাংবাদিক ফারুক শনিবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
জিডিতে উল্লেখ করা হয়, নাগরিক আলাপন সীতাকুণ্ড, সীতাকুণ্ডের খবর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সীতাকুণ্ড প্রেস ক্লাব এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুয়া আইডি ব্যবহারকারীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন