নবীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক

নবীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক

ফন্ট সাইজ:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আফরোজ মিয়াকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার সময় বাহুবলের দ্বিগম্বর বাজারে তাকে আটক করা হয়।

জানা যায়, গত রবিবার বিকেলে বড়চর গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী গ্রামের একটি দোকানে যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার অপর সঙ্গীকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক পাশের বাঁশ ঝাড়ের নির্জনস্থানে মুখে গামছা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয়রা মেয়েটির শব্দ শুনে কয়েকজন এগিয়ে আসলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এদিকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আফরোজ মিয়া (৩৫) পালিয়ে আত্মগোপন করার সময় পাশ্ববর্তী বাহুবল উপজেলার দ্বিগম্বর বাজার থেকে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থল নবীগঞ্জের বড়চর গ্রামে নিয়ে আসা হয়। সেখানে কয়েক হাজার জনতা তাৎক্ষণিক ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ ধর্ষক আফরোজ মিয়াকে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, আমরা ভিকটিমের বাবাকে খবর করেছি তিনি আসলে মামলা হবে। আফরোজ মিয়া আমাদের হেফাজতে আছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন