সৌদি আরবের মক্কা শহরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার হৃদয় মিয়া (২২) নামে এক যুবক। বুধবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামের জামাল মিয়ার একমাত্র ছেলে। নিহতের মামা মনির ফরাজী জানান, সংসারের সচ্ছলতা ফেরাতে এক বছর আগে হৃদয় সৌদি আরবে পাড়ি জমান। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কমরত ছিল। বুধবার সকালে পাঁচতলা ভবনের ছাদে রড বাইন্ডিং এর কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হৃদয়ের ফুফাতো ভাই বিল্লাহ্ মিয়া মোবাইল ফোনে এ মৃত্যুর সংবাদ বাড়িতে জানান। হৃদয় মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্বজন ও এলাকাবাসী সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সৌদি আরবে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু স্বজনদের আহাজারি
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
