রায়পুরায় এমপি হয়েই পৌরসভা টোলমুক্ত ঘোষণা করলেন আশরাফ

ফন্ট সাইজ:

নরসিংদীর রায়পুরা পৌরসভায় টোল আদায় বন্ধের ঘোষণা দিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল (এমপি) তার নিজ ফেসবুক পেজে লেখেন, ‘রায়পুরা পৌরসভার’ অভ্যন্তরে কোনো স্ট্যান্ডে সিএনজি, ভিভাটেক, অটোরিকশা ও টেম্পুসহ কোনো ধরনের যানবাহন থেকে কোনো প্রকার ‘টোল’ (চাঁদা/ট্যাক্স) নেয়া বা দেয়া যাবে না। ?আজ থেকে রায়পুরা ‘টোলমুক্ত’ হিসেবে গণ্য হবে। তিনি জানান, সাধারণ জনগণের ভোগান্তি কমাতে এবং অবাধ যাতায়াত নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পৌর এলাকায় বিভিন্ন যানবাহন থেকে টোল আদায়ের কারণে চালক ও যাত্রীদের মাঝে অসন্তোষ ছিল। পৌর শহরের পরিবহন চালকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, যাতায়াতে স্বস্তি ফিরবে এবং অতিরিক্ত আর্থিক চাপ কমবে। এ ঘোষণার পরপরই বিষয়টি বাস্তবায়নে উদ্যোগ নেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। প্রশাসনের তত্ত্বাবধানে টোল আদায় কার্যক্রম বন্ধ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন