প্রথম রমজানে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার রাজধানীর পশ্চিম ভাসানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন তারা। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ইফতারের আগে ভাসানটেকের এতিমখানায় যান জুবাইদা রহমান ও জাইমা রহমান। এসময় এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজ হাতে খাবার বিতরণ করেন তারা। পরে দোয়া মাহফিলে শরিক হন এবং এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন তারা। ইফতার শেষে তারা গুলশানের বাসায় ফিরেন।
এদিকে পবিত্র রামজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি এবং ভাসানটেক এলাকার ১৪টি ইতিমখানা এবং হেফ্জ মাদ্রাসায় পুরো রমজান মাসের জন্য ইফতার, রাতের খাবার এবং সেহরি বিতরণ করা হবে বিএনপির তরফে।
আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

kabir
৩ মাস আগেভাসানটেকে ইয়াতিম কত জন আছে..