ট্রলের শিকার অনন্যা

ট্রলের শিকার অনন্যা

ফন্ট সাইজ:

বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা পাণ্ডের নতুন সিনেমা ‘চান্দ মেরে দিল’ মুক্তির পর থেকেই নেট দুনিয়ায় ব্যাপক চর্চায় রয়েছে। তবে এই চর্চা প্রশংসার জন্য নয়, বরং ছবির একটি বিশেষ দৃশ্য নিয়ে। ছবিটিতে অনন্যাকে ঐতিহ্যবাহী ‘ভরতনাট্যম’ নাচতে দেখা গেছে। আর সেই নাচের দৃশ্যটি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল ট্রলিং এবং মিমের বন্যা। ‘চান্দ মেরে দিল’ ছবিতে অনন্যার চরিত্রের নাম ‘চাঁদনি’। গল্প অনুযায়ী তিনি একজন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী এবং একইসঙ্গে প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী।

ছবির একটি বিশেষ দৃশ্যে মঞ্চে তাকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়, যা দেখে তার প্রেমিক মুগ্ধ হন। তবে বাস্তবে দর্শক অনন্যার এই নাচ মোটেও ভালোভাবে নেননি। অনেকে মত দিয়েছেন, অনন্যার এই পরিবেশনা ভরতনাট্যমের মতো একটি ধ্রুপদী নাচের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। সামাজিক মাধ্যমে একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, আমি নিজে ছয় বছর ভরতনাট্যম শিখেছি, পর্দায় এটা কী হচ্ছে!

আরেকজন মন্তব্য করেছেন, ওরা অনন্যার নাচ না পারার বিষয়টা ঢাকতে এত চেষ্টা করছে যে, পুরো দৃশ্যটাই অত্যন্ত বিব্রতকর লাগছে। কেউ কেউ আবার মজা করে লিখেছেন, অনন্যার নাচ দেখে মুগ্ধ হওয়া সেই নায়কের পালস একবার চেক করা দরকার। এই নাচের দৃশ্যটিকে কেন্দ্র করে বলিউডে অনন্যা পাণ্ডের মতো তারকাসন্তানদের সুযোগ পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। নতুন করে আলোচনায় এসেছে নেপোটিজম বিতর্ক। তবে সমালোচনা সত্ত্বেও মুক্তির তৃতীয় দিনে ভারত জুড়ে ছবিটির প্রায় তিন হাজার শো চলেছে। ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি টাকা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন