সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বরাবরের মতোই কানে দ্যুতি ছড়িয়েছেন। তবে তার নতুন লুক নিয়ে বিরূপ মন্তব্য করেছে সমালোচকরা। এমন পরিস্থিতিতে ঐশ্বরিয়ার পাশে দাঁড়ালেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত।
তিনি বলেন, ফ্যাশন আত্মপ্রকাশের একটি মাধ্যম। এটি মানুষের নিজের জীবনদর্শন ও মনোভাবের প্রতিফলন। ঐশ্বরিয়া কাউকে খুশি করতে লাল গালিচায় হাঁটেননি। যারা এখানে মধ্যবয়সী নারীদের দেখতে অভ্যস্ত নন, তারা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান।
