প্রকাশ পেয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ঈদের চলচ্চিত্র ‘বনলতা সেন’র প্রথম গান ‘এখানে কেউ নেই’। গানটির আবহসংগীত, দৃশ্যায়ন ও রহস্যঘেরা উপস্থাপনা এরইমধ্যে দর্শকদের নজর কেড়েছে। গানটির কথা লিখেছেন বাপ্পা মজুমদার ও শাহান কবন্ধ। গানটির সুর, সংগীতায়োজন এবং কণ্ঠও দিয়েছেন বাপ্পা মজুমদার নিজেই। ইউটিউব ও ফেসবুকে গানটি শোনা যাচ্ছে।
এলো ‘বনলতা সেন’র প্রথম গান
স্টাফ রিপোর্টার
২৬ মে (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
