প্রকাশ হলো গাজী মাজহারুল আনোয়ারের লিখা শেষ গান

প্রকাশ হলো গাজী মাজহারুল আনোয়ারের লিখা শেষ গান

ফন্ট সাইজ:

প্রকাশ হলে গলো বাংলা গানের কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের লিখা শেষ গান ‘মেঘলা আকাশ’। তারই সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার ও চলতি প্রজন্মের কণ্ঠশিল্পী অপু আমান গেয়েছেন গানটি। গতকাল রাজধানানীর তেঁজগায়ে অবস্থিত ক্রিম্পসন কাপ এ অনুষ্ঠিত হয় গানটির প্রকাশিত অনুষ্ঠান। গানটির মাধ্যমে শুরু হয় দিঠি আনোয়ারের ইউটিউব চ্যানেলেরও আনুষ্ঠানিক যাত্রা। এ আয়োজনে উপস্থিত ছিলেন- গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জহুরা গাজী, কন্যা দিঠি আনোয়ার,পুত্র সারফারাজ আনোয়ার উপল, গায়ক অপু আমান। এছাড়াও উপস্থিত ছিলেন- চলচ্চিত্র তারকা বাপ্পারাজ, সম্রাট, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, চিত্রনায়িকা মুক্তি, কন্ঠশিল্পী সোমনূর মনির কোনাল, সাব্বির প্রমুখ।

বাবার কাজগুলো সংরক্ষণ ও তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দিঠি। এ গান প্রসঙ্গে তিনি বলেন, বাবার শেষ গান মানে আমাদের কাছে, শ্রোতাদের কাছে অনেক বিশেষ কিছু। বাবা চলে যাওয়ার দুই দিন আগে গানটি লিখেছিলেন। গানটির সুর করার দায়িত্ব তিনি দেন অপুকে। অবশেষে আমরা সেই গান কণ্ঠে ধারণ করেছি। একটা মিউজিক ভিডিও হয়েছে। এখন থেকে বাবার গানগুলো নিয়ে নিয়মিত কাজ করার কথাও জানান দিঠি। দিঠি জানান, মাকে নিয়েই গানটি লিখেছিলেন বাবা।

কারণ মা সারাজীবন বাবার কাজকে উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন। মাকে তীব্রভাবে ভালোবাসতেন তিনি। তিনি জানান, আসলে যারা সামনে থাকে তাদের নামই আসে। এই কাজসহ বাবার কাজগুলোর জন্য নিরলসভাবে পেছন থেকে কাজ করে যাচ্ছেন আমার ভাই উপল। সবাই দোয়া করবেন যেন বাবার কাজগুলো সন্তান হিসেবে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন