ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে আসছে বৈশাখী টিভি। চ্যানেলটিতে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’ ও ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানে অংশ নেবেন- আতিক হাসান, নোলক, লিজা, কাজী শুভ, ঐশীসহ জনপ্রিয় শিল্পীরা।
এ ছাড়া, ‘বৈশাখীর সকালের গান’-এ থাকবেন খুরশিদ আলম, অনিমা রায় ও দেবলীনা সুরসহ আরও অনেকে। ঈদের সাতদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচারিত হবে এসব অনুষ্ঠান। পাশাপাশি থাকবে সিনেমার গানের অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।
