সুপ্রিম কোর্ট বারের ভোট ১১ থেকে ১২ই মার্চ, মনোনয়ন ফরম বিক্রি শুরু

ফন্ট সাইজ:

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১১ই ও ১২ই মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার থেকে এ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ১৯শে ফেব্রুয়ারি থেকে ১লা মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ১লা মার্চ সকাল সাড়ে ৯টায় মনোনয়নপত্র বাছাই এবং ৪ঠা মার্চ বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দু’টি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দু’টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন