ঈদে ফুয়াদের সঙ্গে ফারিয়ার ‘লোকে বলে’

ঈদে ফুয়াদের সঙ্গে ফারিয়ার ‘লোকে বলে’

ফন্ট সাইজ:

ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’। এই গানের মাধ্যমে প্রথমবার সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজ করলেন ফারিয়া। গানটি প্রকাশ করছে ব্লিং মিউজিক। এটি একটি বাংলা ফোক-পপ ঘরানার গান।

নতুন ও পুরনো দুই সংস্করণের কথাই লিখেছেন তাহজীব এম বান্ধন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক। এ ছাড়া, দোতারায় ছিলেন আনন্দ শিকদার, পারকাশনে মিঠুন দাস এবং বাঁশিতে কামরুল আহমেদ। গানটির সংগীতে যেমন রয়েছে মাটির গন্ধ, তেমনি প্রযোজনায় থাকছে আধুনিকতার ছোঁয়া। সেই মিশ্রণেই তৈরি হয়েছে ‘লোকে বলে’। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বাবা যাদব।

সম্প্রতি নাইন অ্যান্ড হাফের একটি বড় সেটে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পী ও নতুন ধারার সংগীতকে সামনে আনার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করে ব্লিং মিউজিক। এর আগে শাকিবের ‘রকস্টার’ ও ‘দম’ গান দু’টি প্রকাশ করে প্রতিষ্ঠানটি ব্যাপক সাড়া পায়। ‘লোকে বলে’ তাদের তৃতীয় আয়োজন, যেখানে গুরুত্ব দেয়া হয়েছে বাংলা ফোক ধারাকে। এসভিএফ আলফা-আই পরিবারের অংশ হিসেবে ব্লিং মিউজিক বাংলাদেশের শিল্পী, গল্প ও সংগীতকে দুই বাংলার দর্শকের কাছে পৌঁছে দিতে কাজ করছে। ঈদের দিন গানটি প্রকাশ হবে এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন